স্টাফ রিপোর্টার: প্রথম বারেরমতো এবার বাংলাদেশে শনাক্ত হয়েছে চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত রোগী। আক্রান্ত ব্যক্তি একজন নারী, তার গ্রামের বাড়ি কিশোরগঞাজের ভৈরব। রোববার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ( আইইডিসিআর) সূত্রে এতথ্য জানাগেছে।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার (১১ জানুয়ারি) আমরা একজনের দেহে এইচএমপিভি সংক্রামণের একটা রিপোর্ট পেয়েছি।তিনি এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত। আক্রান্ত নারী রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, তিনি দেশেই আক্রান্ত হয়েছে, কারণ তার কোন বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। এটা খু্বই স্বাভাবিক। হিউম্যান মেটানিউমো ভাইরাস বাংলাদেশে অনেক আগে থেকেই আছে। সুতারাং এটি নিয়ে নতুন আতংকের কিছু নাই।
আইইডিসিআর পরিচালক তাহমিনা শিরিন বলেন, নতুন করে ২০২৫ সালে এসে আতংক ছড়ালেও এইচএমপিভি নামক ভাইরাসটিতে প্রতিবছরই দু-চারজন রোগী পাওয়া যায়।
তথ্যমতে, বর্তমানে এইচএমপিভির চিকিৎসার জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপী নেই এবং এইচএমপিভি প্রতিরোধ করার জন্য কোন ভ্যাকসিন নেই। তাই রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়।
চলতি বছরের জানুয়াবিতে চীনে প্রথম এর সংক্রামণ ধরা পড়ে। এরপর জাপান, মালয়েশিয়া ও ভারতে ছড়িয়ে পড়ে।
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
সব মন্তব্য
No Comments