স্টাফ রিপোর্টার: দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘জাতীয় নারী শক্তি’।
মানববন্ধনে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেড়েছে। তরুণ সমাজ ব্যাপক হারে মাদক, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অথচ এসব অপরাধ দমনে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং জনবিচ্ছিন্ন। মন্ত্রী নিজের মূল দায়িত্ব ছেড়ে অন্য কাজে ব্যস্ত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে তারা বলেন, তিনি চোখে কাঠের চশমা পরে আছেন বলেই জনগণের দুর্ভোগ ও দেশের বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন না। অবিলম্বে এই কাঠের চশমা খুলে রাজপথে এসে জনগণের জানমালের প্রকৃত অবস্থা দেখার আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ আরও বলেন, সাধারণ মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে। একই সাথে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবার তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলারা খানম ও নারীশক্তির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments