রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর নামক এলাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে বারোটার দিকে বেপরোয়াগতির পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনটি ভাঙচুর করেছে। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে।
অপরদিকে দূর্ঘটনার কারনে প্রায় দেড় ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেল যোগে উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭) তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথিমধ্যে যানজটের কারনে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এসময় তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ফিরোজ মাহমুদ, স্ত্রী মনিরা বেগম ও শিশু মেয়ে জান্নাত নিহত হয়। নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। যানযট নিরসনের চেস্টা চলছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments