স্টাফ রিপোর্টার: সকাল থেকেই টানা বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। ভোর সাড়ে ছয়টার দিকে শুরু হওয়া এই বর্ষণে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। সড়কে যানবাহনের গতি কমে গেছে, বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এবং তীব্র যানজট।
বুধবার (২৯ এপ্রিল) সকালে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবী শ্রেণিই সবচেয়ে বেশি বিপাকে পড়েন। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে হঠাৎ বৃষ্টিতে আশ্রয়ের খোঁজে দৌড়ঝাঁপ করেন। আবার যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি—পোশাক ও জুতা ভিজে যাওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।
রাজধানীর কাজীপাড়া এলাকায় বাসে ওঠার সময় অনেক যাত্রীকে ভিজে যেতে দেখা গেছে। স্কুলগামী শিক্ষার্থীরাও বৃষ্টির মধ্যেই গন্তব্যে রওনা দেন। অন্যদিকে আগারগাঁও এলাকায় এক যাত্রী জানান, সকালেই আকাশ এতটাই অন্ধকার হয়ে যায় যে মুহূর্তের জন্য সন্ধ্যা নেমেছে বলে মনে হচ্ছিল।
এদিকে কারওয়ান বাজার এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগ আরও বেড়েছে। রিকশা ও গণপরিবহন সংকটের কারণে অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। কর্মজীবী মানুষেরা দীর্ঘ সময় অপেক্ষার পর যানবাহন পেয়ে গন্তব্যে রওনা দেন, তাও ধীরগতির কারণে সময়মতো পৌঁছানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেটসহ মোট ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এই বৃষ্টিপাত তাপমাত্রা কিছুটা কমিয়ে স্বস্তি আনলেও নগরজীবনে সাময়িক অচলাবস্থা তৈরি করেছে, যা দিনভর অব্যাহত থাকতে পারে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments