ডেস্ক রিপোর্ট: দেশি-বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহ প্রকল্পের আওতায় ডাচ সংস্থা রেডঅরেঞ্জ মিডিয়া এন্ড কমিউনিকেশন্সের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
সোমবার দুপুরে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে বাংলাদেশ দূতাবাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন 'দেশি ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পে'র আওতায় প্রকল্প পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল ও রেড অরেঞ্জের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এডভাইজার রুটগার-জ্যান শোয়েন (Rutger-Jan Schoen) এ স্মারকে স্বাক্ষর করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং হেগে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সারাবিশ্ব থেকে মূল্যবান ফুটেজ সংগ্রহ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করবে। তিনি বলেন, '১৯৭৫ সালের পর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। কিন্তু তারা জানতো না যে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিশ্বের বিভিন্ন আর্কাইভেও সংরক্ষিত আছে, রেডঅরেঞ্জ তার মধ্যে অন্যতম। তাদের কাছ থেকে পাওয়া ফুটেজ আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও আত্মত্যাগের নজীর সংরক্ষণে সহায়ক হবে।'
রেড অরেঞ্জের রুটগার-জ্যান শোয়েন বলেন, 'এই সমঝোতার মাধ্যমে রেডঅরেঞ্জ বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত আর্কাইভ থেকে মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহে সহায়তা করবে। রেডঅরেঞ্জের জন্য এটা সম্মানের বিষয়।'
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments