ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে ডুবে যাওয়া একটি ট্রলারের ২০ জেলের সন্ধান মিলেছে ভারতে। তবে অন্য তিন ট্রলারের ১৯ জেলের কোনো সন্ধান মেলেনি।
তাদের না পাওয়ায় আত্মীয়-স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠায় মধ্যে রয়েছেন।
ভারতে সন্ধান পাওয়া জেলেরা হলেন- হাবিবুর (৪৫), লিটন (২৯), আবদুস সাত্তার (৬০), মাইনুদ্দিন (২২), আকতার (৩২), শাহজামান (৭০), ইসমাইল (২৪), হালিম (৩০), আবদুর রউব (৩২), নুরে আলম (৩৫), ফারুক (২৪), আলামিন (২৪), নুরন্নবী (২৫), বশি (২৫), কামাল (২৬),টুনু (৫৩), ইকবাল (২৪), রব কাজি (২৫), মফিজ (৪৬) ও ইয়াকুব (৩২)। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে।
তাদের ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে ভোলা মৎস্যবিভাগ।
এর আগে শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাতে ২০ জেলেসহ শুভ সকাল-১ নামের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের ভারতের সীমানায় ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ২০ জেলে-মাঝিকে উদ্ধার করেন। ট্রলারটির মালিক চরফ্যাশনের ফুয়াদ চাপরাশি, এর মাঝি ইয়াকুব।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ওবায়দুল্লাহ বলেন, ভারতে অবস্থান করা জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে। তারা সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে জেলেদের ফিরিয়ে আনবেন।
এদিকে শুক্রবার থেকে সন্ধান মেলেনি লালামোহন, বোরহানউদ্দিন ও চরফ্যাশনের আরও তিন ট্রলারের ১৯ জেলের। তাদের ট্রলার ডুবে গেছে, নাকি তারা নেটওয়ার্কের বাইরে রয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন। তবে নিখোঁজ জেলেদের উদ্ধারে চতুর্থ দিনের মতো অভিযানে পরিচালনা করছে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে আমাদের অভিযান চলছে। এ পর্যন্ত কোস্টগার্ড ৯২ জেলেকে জীবিত করেছে। তাদের মোংলা ও রামগতি থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে ৭টি টিম অভিযান চালাচ্ছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments