স্টাফ রিপোর্টার: জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার নগরীর বঙ্গবন্ধু এভিনিয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটের জাসদ ছাত্রলীগের নেতা মুনির তপন ও জুয়েলের ৩৭তম হত্যাবার্ষিকীতে পালন করা হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো: আনোয়ারুল হক, জাসদের কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সম্পাদক আলী হাসান তরুন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, সামছুল ইসলাম সুমন, জাসদ নেতা সরদার হুমায়ুন কবির, জাতীয় কৃষক জোট নেতা রতন কুমার দাস, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাতীয় যুব জোটের সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, সোহেল আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, যুব জোটের সাংগঠনিক শরফউদ্দিন সোহেল, সহ-দফতর সম্পাদক ইমান আহমেদ সোহেল, বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ)সভাপতি রাশিদুল হক ননী, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহ-সম্পাদক নাঈম মল্লিক প্রমূখ এ সময় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ৭১-এর নরঘাতক জামাত-শিবির চক্র এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলন চলাকালে প্রকাশ্যে নৃসংশভাবে তৎকালীন ছাত্রলীগের(জাসদ) সিলেট জেলার নেতা মুনির-ই-কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে এবং এনামুল হক জুয়েলেক হত্যা করে। সিলেটের মুনির-তপন-জুয়েলের খুনিরা এখন রাষ্ট্রক্ষমতা দখলের অপচেষ্টা লিপ্ত রয়েছে। তারা বলেন, মুনির-তপন-জুয়েল হত্যাকারী জামাত-শিবিরের খুনিদের অপরাধ তামাদি হয়নি।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থী রাজাকার-আলবদর-জঙ্গীবাদী-ধর্মান্ধ গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা বলেন, পাকিস্তানপন্থী এ অপশক্তি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা, মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট-বিএলএফ(মুজিব বাহিনী) ১০ হাজার প্রশিক্ষিত যোদ্ধার ক্যাম্প কমান্ডেন্ট, জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু-কে বিচারিক হত্যার নীলনকশা বাস্তবায়ন করতে অপচেষ্টা চালাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, দেশ বাঁচাতে অবৈধ ক্ষমতা দখলদার সরকারকে বিদায় করে সাংবিধানিক সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, পাকিস্তানপন্থীদের রাষ্ট্র ও রাজনীতি থেকে বিদায় করে বাংলাদেশকে বাঁচাতে হবে এবং জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জননেতা রাশেদ খান মেনন, সাংবাদিক লেখক শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাত সহ রাজবন্দিদের মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments