অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী পৌর এলাকার একটি বসতবাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ার একটি বাড়ি থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে মধুখালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির গৃহবধূ রওশনা বেগম বাথরুমে গিয়ে সেপটিক ট্যাংকের স্ল্যাবের অবস্থানে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানালে প্রথমে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। পরে বাড়ির মালিক আলী আকবর মণ্ডল নিজে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি কিছু রয়েছে বলে সন্দেহ করেন। এরপর বিষয়টি স্বজনদের অবহিত করা হয়। পরে দুপুরের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে মধুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাফিজুর রহমান সেপটিক ট্যাংক থেকে বস্তাটি উদ্ধার করেন। বস্তা খুলে দেখা যায়, এর ভেতরে এক নারীর কঙ্কাল রয়েছে। কঙ্কালের সঙ্গে লম্বা কালো চুলের অংশ পাওয়া গেছে এবং হাড়গুলো বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান বলেন, উদ্ধার হওয়া দেহাবশেষের সঙ্গে পাওয়া চুলের ভিত্তিতে প্রাথমিকভাবে এটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, কঙ্কালটি অন্য কোথাও থেকে এনে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য সেটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments