নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে প্রথম সফল পিত্তথলির পাথর অপারেশন সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবিরের আয়োজনে বুধবার সকালে পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী জনৈক রোগীর পিত্তথলির পাথর অপারেশন করে উপজেলার স্বাস্থ্য সেবায় ইতিহাস রচনা করলেন। আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের চুচুলী এলাকার এবারউদ্দীনে পুত্র নুর ইসলাম (৩৬) নামে জনৈক রোগীর এই অপারেশন সম্পন্ন হয়। অপারেশনে আ্যানেসথেসিয়া কনসালটেন্ট হিসেবে ডাঃ বিশ^জিৎ এবং সহকারী হিসেবে ডাঃ অনন্যা পাল ও শাফায়েত লসকর সহযোগিতা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গাইনি কনসালটেন্ট ডাঃ নাহিদ সিদ্দিকা এবং আরএমও ডাঃ জাহিদ হাসান। উল্লেখ্য, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিার ৪২ বছর পর গত ১৪ সেপ্টেম্বর এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে সপ্তাহ খানেক সময়ের ব্যবধানে এটি দ্বিতীয় অপারেশন। স্বাস্থ্য খাতে কয়েক যুগ ধরে অবহেলিত উপজেলাবাসীর কাছে এটি এক পরম পাওয়া। এজন্য জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধানদ্বয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলাবাসী।
বরিশাল অফিস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যেগে আয়োজিত ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬ সফলভাবে ১০ মে ...
ডেস্ক রিপাের্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে হামে ৬ জনের মৃত্যু হয়েছে । গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬৫ জন। সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩৫০ জন। এ নিয়ে এখন পর্যন্ত& ...
ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ রবিবার, ১০ মে পর্যন্ত হামের উপসর ...
সব মন্তব্য
No Comments