মোঃ আব্দুর রহিম, চট্টগ্রাম: ষষ্ট বারের মত বিশ্বকাপে খেলতে নামা সৌদি আরব আর্জেন্টিনাকে পরাজিত করে। বিশ্ব মুসলিমদের আবেগ অনুভুতির দেশ হিসাবে সৌদি আরব এর এমন জয়ে শুকরিয়া আদায় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলম। ফুটবল খেলায় সৌদি আরবের জয়ে শোকরানা জানাতে ২৩ নভেম্বর ২০২২ খ্রি: বুধবার, সকালে মোস্তফা হাকিম ভবন অডিটরিয়ামে দোয়া মাহফিল আয়োজন করেন সাবেক এ মেয়র। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর।
শোকরানা সমাবেশে প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম সৌদি আরবের জয়ে আল্ল্যাহর শুকরিয়া আদায় করে বলেন, আর্জেন্টিনার মতো শক্ত একটি দলকে হারিয়ে সৌদি আরব মুসলিম উম্মার সুনাম উজ্বল করেছেন। এশিয়ার রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রের এমন জয়ে আমরা আনন্দিত। মুসলিম রাষ্ট্রের এমন জয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সৌদি আরবের গোল রক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে আলহাজ্ব মোস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সংধর্বনা দিতে আগ্রহী। অসাধারণ এ গোলরক্ষক প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকলেন সৌদির গোলবারের নিচে তার জন্যই সৌদি আরব জয় লাভে সক্ষম হয়। সাবেক এ মেয়র গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দেয়ার জন্য আমি প্রস্তুত আছি। সৌদি আরবের সম্মানার্থে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্ধবেলা ছুটি প্রদান করা হয়।
শোকরানা সমাবেশে সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, আলহাজ্ব মাওলানা ফরিদুল আলমসহ আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপকবৃন্দ, তাহের-মনজুর সুন্নিয়া মাদরাসার শিক্ষকবৃন্দ এবং মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাষ্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসা সমুহের শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান। মুনাজাতে মুসলিম উম্মাহ, সৌদি আরব ও বাংলাদেশের জন্য আল্লাহর রহমান কামনা করা হয়।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপ বিশ্ব ফুটবলের যুবরাজ লিওনোল মেসি এবং তার দল আর্জেন্টিনার প্রতিপক্ষ এশিয়ার দল সৌদি আরব। বিশ্বকাপ এর ইতিহাসে এর পূর্বে কখনো আর্জেন্টিনা-সৌদি আরব মুখোমুখি হয়নি। গত ২২ নভেম্বর বাংলাদেশ সময় ৪ ঘটিকায় লুসাই আইকনিক স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments