ডেস্ক রিপোর্ট: বাংলা নাটকের নতুন ধারায় এবার নির্মিত হল টেলিফিল্ম ‘দাগ’। ঢাকা ও চট্টগ্রামের প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) টেলিফিল্মর শুটিং শেষ হয়েছে। ঢাকার রমনা পার্ক, শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যান এবং চট্টগ্রামের সিআরবিতে নাটকটির শুটিং হয়েছে।
বীজন নাট্য গোষ্ঠীর সহযোগিতায় ও বিএস৩৬০ প্রোডাকশন হাউজ নিবেদিত এবং এসএ ফিল্মের প্রযোজনায় ‘দাগ’ পরিচালনা করেছেন শাহীন বাদশা।
দাগ একটি রোমান্টিক টেলিফিল্ম; যা বর্তমান সময়ের সাথে সম্পর্কিত। তবে এর মাধ্যমে একটা সম্পর্ক কিভাবে টিকে রাখতে হয় তা তুলে ধরা হবে। সম্পর্কে থাকাকালীন ছেলে-মেয়েরা কি পরিস্থিতির উপর দিয়ে যায়, তা তুলে ধরা হয়েছে এ টেলিফিল্মে। তবে এ টেলিফিল্মের গল্পের মাধ্যমে কিভাবে প্রিয় মানুষকে হারিয়েও তার ভালোবাসা নিজের মধ্যে যত্ন করে পুষে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ঘিরে বাঁচা যায়- তা দেখানো হয়েছে।
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন শাহীন, মেহেদী হাসান, মোশারফ ভূঁইয়া পলাশ, পুজা প্রমুখ। মেকাপ আর্টিস্ট হিসেবে ছিলেন বীনা দাশ গুপ্তা। ক্যামেরায় ছিলেন আরিয়ান খান অপু ও দুলাল বাবু।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments