বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে ২৬ মে মঙ্গলবার সকাল ১১ টায়, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কার্যক্রমের অংশ হিসেবে খাল খনন কাজ পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মীজ খাদিজা বেগম, আরও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ স্থানীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ষার সময়ে খালের পানি সংরক্ষণ করে কিভাবে পরবর্তী প্রয়োজনীয় সময়ে কাজে লাগানো যায় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন। খালের পাড়ে গাছ লাগানোর জন্যেও নির্দেশনা প্রদান করেন। প্রথমে ধর্মগড়ের গোরকই বিল পরে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রামরাই দিঘি পরিদর্শন করেন।
দিঘিটিকে অত্র এলাকার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে কি ভাবে গড়ে তোলা যায় সেই জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন,
এসময় স্থানীয় জনগণের সাথে মতবিনিময় ও আলোচনা করা হয়। মতবিনিময়কালে সামাজিক সমস্যা তথা প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার সমস্যা সমাধান করা যাবে তা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয় ।
এছাড়াও সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে শিশুকাল থেকেই সচেতন করার জন্যে জোর নির্দেশনা প্রদান করেন। এছাড়া মাদক ও আত্মহত্যার কুফল সম্পর্কেও আলোকপাত করেন।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments