কামরুজ্জামান শাহীন, ভোলা॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ভোলা জেলা বিএনপি ও চরফ্যাশন উপজেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১ সেপ্টম্বর) সকাল ১০ টার দিকে মহাজনপট্রিস্থ ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য , কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের শরীফ পাড়াস্থ বাস ভবনের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা সদর থানা বিএনপি’র আহ্বায়ক আসিফ আলতাব, যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার আল আমিন, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানভীর, ছাত্রদল সাধারন সম্পাদক আল আমিন হাওাদার প্রমূখ।
এসময় আরো উপস্থিত জেলা, উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া চরফ্যাশন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কয়ছর আহম্মদ কমলের সভাপতিত্বে ও পৌরসভা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম রাসেলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য দেন-চরফ্যাশন উপজেলা বিএনপি’র সহ- সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন টিপু, চরফ্যাশন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রেুা, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন প্রমূখ।
এ সময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমাইন কবির, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. বাসেদ সওদাগর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী অনিক, চরফ্যাশন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরদ্দীন আখন, সদস্য সচিব মো. ইয়াজুল ইসলাম ইয়াজসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা থেকে সকাল ৭ ...
ডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা করেছে বিএনপি।শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো: তারিকুল ইসলাম।আইন পেশায় সততা, নিষ্ঠা, দূরদর্শিতা, মেধা , প্রজ্ঞা ও কর্মদক্ষ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হ ...
সব মন্তব্য
No Comments