বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডর অন ডিজাষ্টার(এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩সেপ্টেম্বর) সকালে হরিপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হেকস/ইপার-এর সহায়তায় এই কর্মসূচির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর এর সভাপতিত্বে উপস্থিত বক্তারা 'থ্রাইভ' প্রকল্পের বিভিন্ন লক্ষ্য, ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য এবং তা বাস্তবায়নে দুযোর্গ ব্যবস্থাপনায় পরিকল্পনা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল বাইন, উপজেলা কৃষি অফিসার
সৈয়দ শাহিনুর ইসলাম, যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার হোসেন,
সহ অফিসের সহকারী কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান শিক্ষক ও থ্রাইভ প্রকল্পের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রোজেক্টোরের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন, থ্রাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সেরাজুস সালেকিন ও প্রকল্প অফিসার আরফিনা আকতার।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments