উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের নির্যাতনে কাজের মহিলার কান বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের প্রতিপক্ষ প্রভাবশালী ইসমাইল হাওলাদার ও তার ছোট ভাই জিহাদ হাওলাদার,মাতা মাসুদা বেগম মিলে ছাগলে সবজি বাগান খাওয়ার অযুহাত দেখিয়ে ২৯ আগষ্ট সন্ধ্যা ৭ টায় একই গ্রামের মৃত সাদেক সিকদারের স্ত্রী অসহায় রানু বেগম(৬০)কে ঘর থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী বোহরকাঠী বাজার নামক স্থানে নিয়ে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিনś স্থানে আঘাত করে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে এবং কান বিছিন্ন করে ফেলেছে। এসময় ডাকচিৎকার করলে প্রতিপক্ষরা পরিহিত স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে পরবর্তীতিতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বির দর্পে চলে যায়। স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত হতদরিদ্র বিধবা নারী রানু বেগম বাদী হয়ে ৩০ আগষ্ট উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আহত রানু বেগম জানান আমার স্বামী ৫ বছর পূর্বে মারা গেছে। আমি ঈদগাঁহ বাজারে দোকোনে দোকানে পানি দেই এবং মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে ঝিয়ের কাজ করে দুমুঠো খাবার যুগিয়ে কোন রকম সংসার চালাচ্ছি। আমাদের বসবাসের জন্য কোন যায়গা জমি নেই। হাটের সরকারি জমিতে বাশের ছাউনি দিয়ে ঘর তরি করে কোন রকম ঠাই নিয়েছি । গরীব অসহায় হওয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে সর্ব শরীরের ইট দিয়ে আঘাত করেছে ও লাঠি দিয়ে পিটিয়েছে ওই সন্ত্রাসীরা। এরপর আমার কান ছিড়ে ফেলে স্বামীর স্মৃতি একজোরা সোনার দুল ছিল তাও নিয়ে যায় এবং এ বিষয়ে মামলা করলে আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকী দেয় ইসমাইল হাওলাদার। অভিযুক্তদের বাড়ীতে পাওয়া যায়নি। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যায়কারীরা কোনক্রমেই ছাড় পাবেনা।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments