ফরিদপুর অফিস : পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আন্দোলন করে সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি’র নেই। বিএনপি একটি গণধিকৃত দল। ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে; আর বিরোধী দলে থেকে মানুষ পুড়িয়ে মেরেছে।
আজ (বৃহস্পতিবার) নড়িয়া শহীদ মিনার চত্ত্বরে গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপ-মন্ত্রী শামীম বলেন, দেশের উন্নয়ন ও সাফলতা এদশের জনগণ দেখতে পায় কিন্তু বিএনপি দেখতে পায় না। দেশের আপামর জনগণের আস্থার নির্ভরযোগ্যতার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদেশের মানুষ তাই বার বার বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামীলীগকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র অ্যাড. আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর প্রমুখ।
পরে নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার গৃহহীন ৫০ পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকার চেক প্রদান করেন উপ-মন্ত্রী শামীম।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments