স্টাফ রিপোটার: দশ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক উৎসব-২০২২’ এর উদ্বোধন। অনুষ্ঠাটির তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন দেশাত্মবোধ গান ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশন এর কণ্ঠে লোকনৃত্য ‘কান্দুরী’; অপূর্বা ইসলাম ভরতনাট্যম ‘গোকূল’; হিয়া মেহজাবীন প্রজাপতি সৃজনশীল ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’।
ওয়ার্দা রিহাব পরিবেশন করেন একক নৃত্য ‘শিবস্তুতি’ মনিপুরী; অমিত চৌধুরী ‘নরসিংহ কৌতুবাম ’ভরতনাট্যম; অনিক বোস ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’ দেশাত্মবোধক; রাফিয়া খন্দকার রোজা ‘মেঘপল্লবী’ ওডিসি প্রান্তিক দেবশিব ‘তান্ডব’ ভরতনাট্যম; কস্তুরী মুখার্জী ‘ঝর ঝর বরিষে বারিধারা ’সৃজনশীল;আরিবা ইবনাত ‘ছোয়ারাধা অভিসার’ মনিপুরী; মেহবুবা চাঁদনী ‘কাদের কূলের বউ’ সৃজনশীল; মেহেরাজ হক তুষার ‘মা সমসাময়িক’; মোহনা মিম‘তিল্লানা’ ভরতনাট্যম; মৌসুমী রানী বর্মণ‘ চন্ডি বন্দনা’ গৌড়ীয়; হেনা হোসেন ‘আমি বনফুল গো’সৃজনশীল; অনিন্দিতা খান ‘হারমনি অফ লাইফ’ সমসাময়িক; মো.সোহেল ভূঁইয়া ‘পিনাকেতে লাগে টংকার’ সৃজনশীল এবং দিশা মনি পাল পরিবেশন করেন একক লোকনৃত্য ‘আজ ফাগুনে আগুন লাগে’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী।
অনুষ্ঠানটি একাডেমির ফেসবুক পেইজ shilpakapage এবং ইউটিউব Bangladesh Shilpaka Academy চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments