আন্তর্জাতিক ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার, ১২ মে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। এই সিদ্ধান্তকে আমরা সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি।”
তবে পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ বাংলাদেশ–ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সীমান্তের বিভিন্ন অংশে বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া আটকে ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত সেই প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএসএফ সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জমি পাওয়ার পর সীমান্তের অরক্ষিত অংশে বেড়া নির্মাণের কাজ শুরু হবে।
উল্লেখ্য, ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্যের একটি বড় অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বেড়া নির্মাণকে গুরুত্ব দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments