আহাছানুল মতিন নান্নু। বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে দাবি করা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এতে জনরায় উপেক্ষিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
এসময় নেতারা বলেন, সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
লিফলেটে আরও অভিযোগ করা হয়, সরকার বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহাবুব আলম, সেতাবগঞ্জ পৌর আমীর মাসুম বিল্লাহসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments