স্টাফ রিপোর্টার: পোশাক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বাড়াতে ‘মৌসুমি রোগ থেকে সুরক্ষা ও সচেতনতা ক্যাম্প’ আয়োজন করেছে হপ লুন অ্যাপারেলস লিমিটেড। ব্র্যাক হেলথকেয়ারের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।
সম্প্রতি হপ লুন অ্যাপারেলসের নিজস্ব কারখানায় আয়োজিত এ ক্যাম্পে কর্মীদের রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ ও রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় কোনো শারীরিক সমস্যা শনাক্ত হলে হপ লুনের নিজস্ব চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেন।
ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি, খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাপন নিয়ে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন ব্র্যাক হেলথকেয়ারের স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা। কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং কর্মক্ষেত্র ও বাড়িতে কীভাবে সুস্থ থাকা যায়, সে বিষয়েও কর্মীদের পরামর্শ দেওয়া হয়।
স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস কর্মীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে এবং সময়মতো চিকিৎসা নিতে সহায়তা করে। শারীরিকভাবে সুস্থ থাকলে কর্মক্ষেত্রে মনোযোগ ও কাজের দক্ষতাও বাড়ে।
ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের কিউএ ও পেশেন্ট এক্সপেরিয়েন্স ম্যানেজার ডা. তাহমিদ হাসান প্রবাদ বলেন, ‘কর্মীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি। শারীরিকভাবে সুস্থ থাকলে কর্মীরা কর্মস্থলে আরও স্বাচ্ছন্দ্যে ও মনোযোগ দিয়ে কাজ করতে পারেন।’
হপ লুন বাংলাদেশের সোশ্যাল ইনিশিয়েটিভস হেড গুলশান আরা বলেন, ‘কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা আমাদের অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্য নিয়ে সচেতন করার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে আমরা কর্মীদের জন্য দুটো দিকই নিশ্চিত করতে চেয়েছি।’
পোশাক কারখানার কর্মীদের দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করতে হয়। তাই কর্মস্থলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরির গুরুত্ব রয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে কর্মীরা কর্মস্থলেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন।
কর্মীদের স্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে হপ লুন অ্যাপারেলস লিমিটে
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments