ডেস্ক রিপোর্ট: ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন মুখ জাকির হাসানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
গেল সপ্তাহে কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাকির। দুর্দান্ত ইনিংসের সুবাদে জাতীয় দলে সুযোগ পান তিনি। জাকিরের ইনিংসের সুবাদেই ইনিংস হার থেকে রক্ষা পায় বাংলাদেশ, শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।
বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘ দেশের মধ্যে সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের একজন জাকির এবং গত পাঁচ বছর ধরে আমাদের নজরে ছিল সে।’
নান্নু আরও বলেন, ‘হাই পারফরমেন্স ইউনিটে ছিলেন জাকির। এই মৌসুমে প্রথম-শ্রেনির ক্রিকেটে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। গত সপ্তাহে ভারত ‘এ’ দলের বিপক্ষে দারুন একটি ইনিংস খেলেছেন জাকির। তার ইনিংসেই হার এড়াতে পারে বাংলাদেশ। আমরা যা দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য প্রস্তুত সে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ মিস করা সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম, ইয়াসির আলী এবং পেসার তাসকিন আহমেদ দলে ফিরেছেন।
ইনজুরির কারণে তাসকিন ও ইয়াসির খেলতে পারেননি। পবিত্র হজ পালনের কারণে ঐ সিরিজটি মিস করেন মুশফিক। পিঠের ব্যথার কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ওয়ানডেও মিস করেন তাসকিন।
আগামী শনিবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেও মিস করবেন তাসকিন। তাসকিনের ফেরা নিয়ে কোন তাড়াহুড়া করতে চায় না টিম ম্যানেজমেন্ট।
কুঁচকির ইনজুরির কারনে ওয়ানডে সিরিজ মিস করা তামিম ইকবালকে প্রথম টেস্টের দলে রাখা হয়নি।
আবেদিন জানান, পুরোপুরি সুস্থ হতে ২২ ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে ওয়ানডে অধিনায়ক তামিমের। এতে দ্বিতীয় ও শেষ টেস্টেও তার খেলা অনিশ্চিত। ২২ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্ট দলে সুযোগ না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমান। টেস্ট দলে সুযোগের জন্য সম্প্রতি আহামরি কোন পারফরমেন্স করেননি মোসাদ্দেক। লাল বল হাতে সুইংয়ে ঘাটতি থাকায় টেস্ট বোলার হিসাবে মুস্তাফিজকে বিবেচনা করেনি বাংলাদেশ। দীর্ঘ সংস্করণের ফরম্যাটে এক্ষেত্রে উন্নতির প্রয়োাজন ফিজের।
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ওয়ানডে সিরিজে জয় করেছে বাংলাদেশ। আগামী শনিবার চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক বিজয়।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments