নুসরাত জাহান ভোলা থেকে: আছে ভোলার লালমোহনের গজারিয়া বাজারে প্রায় ৩০ বছর ধরে চলে আসছে নৌকার হাট। এ হাটে সারা বছর নৌকা তৈরি হলেও শুস্ক মৌসুমে কেনা-বেচা জমে উঠে। প্রতি মাসে গড়ে অর্ধ-কোটি টাকার নৌকা বিক্রি হয় এখানে।
এখানে তৈরিকৃত নৌকা যাচ্ছে কক্সবাজার, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায়। সম্ভাবনাময় এ শিল্পটি জেলার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তবে সরকারি বা বেসরকারি দপ্তরের কোনো নজরদারি না থাকায় এ শিল্পের তেমন প্রসার ঘটছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বীপজেলা ভোলার ১৯০ কিলোমিটার জলসীমায় ২ লাখের অধিক জেলের মাছ শিকারের প্রধান বাহন হচ্ছে নৌকা বা ট্রলার। শুধু তাই নয়, উপকূলের দ্বীপচরে খেয়া পারাপারেও নৌকাই একমাত্র ভরসা। যার জন্যই এ জেলায় নৌকার কদর অনেক বেশি। তবে এই নৌকা বা ট্রলার নির্মাণে জেলায় নেই বড় কোনো প্রতিষ্ঠান।
দেখা গেছে, কাঁঠ, পেরেক, হাতুড়ি ও যন্ত্রচালিত করাতের শব্দে মুখরিত থাকে লালমোহনের গজারিয়ার এ নৌকার হাট। এখানে কাজ করা শ্রমিকরা জানান, আকার এবং আয়তন ভেদে নির্ভর করে কোন নৌকা তৈরীতে কত সময় এবং কি কি উপকরণ লাগবে। একেকটি নৌকা তৈরিতে কখনো এক সপ্তাহ আবার ১৫ থেকে ২০ দিনও সময় লাগে।
এ হাটের নৌকা কারিগর মনির উদ্দিন বলেন, আমি অনেক বছর ধরে নৌকা তৈরি করছি। আগে মজুরি কম ছিল। এখন দৈনিক পাচ্ছি ৯ শত টাকা। একই স্থানের নাগর মিস্ত্রি বলেন, এখানেই নৌকা তৈরী হয়, আবার এখানেই বিক্রি হয়। প্রতিটি নৌকা আকার ও প্রকারভেদে গড়ে ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।
এ শিল্পটিকে আরও এগিয়ে নিতে পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুছ বলেন, এ শিল্পের আরো প্রসার ঘটাতে যা যা করণীয় সেটি আমরা অবশ্যই করবো। আমরাও চাই এই নৌকা শিল্পের প্রসার হোক।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নৌকা তৈরির সঙ্গে জড়িত শ্রমিকদের উন্নয়নে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপে ভোলাসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। তাই দ্রুত সরকারকে এ শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী তাদের।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments