ফুলতলা প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার ঢাকুরিয়া গ্রামে জনৈকা প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা ভ্যান চালকের মেয়েকে ধর্ষনের দায়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ০৪) রজু হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলার ঢাকুরিয়া গ্রামে জনৈকা প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা মহিলাকে গত ৬ মাস পূর্বে একই গ্রামের গফফার মোল্যার পুত্র জব্বার মোল্যা (৫০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। পরবর্তীতে জনৈকা প্রতিবন্ধী মহিলা সন্তান সম্ভাবা হলে বিষয়টি তার মাতার নিকট প্রকাশ পায়। গতকাল রবিবার ধর্ষিতার মাতা বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ০৪, তারিখ- ১৭/১২/২৩ খ্রিঃ) দায়ের করেন। পরে, পুলিশ ধর্ষক জব্বার মোল্যাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments