ডেস্ক রিপোর্ট: আগামী ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে চারটি সেক্টরে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি ৪৩ টি আলাদা সুপারিশ করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির গঠিত বিশেষজ্ঞ টাস্কফোর্সের মতামতের ভিত্তিতে সড়ক পরিবহন ও সেতু, আইসিটি, জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরে এই ৪৩ টি সুপারিশমালা দেয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য সচিব এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর স্বাক্ষরিত এই সুপারিশ গুলো সরকারের মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির পক্ষ থেকে আগামী ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে সড়ক পরিবহন ও সেতু, আইসিটি, জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরে সুপারিশমালা দিয়েছি। এই সুপারিশ গুলো প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত 'ভিশন ২০৪১' ও 'ডেল্টা প্ল্যান ২১০০' সফলভাবে বাস্তবায়নের সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশা প্রকাশ করি।
তিনি বলেন, আমরা আমাদের সুপারিশ গুলো আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর কাছে জমা দিয়েছি এবং উনার পরামর্শক্রমে এই সুপারিশ গুলো অর্থ মন্ত্রণালয়েও প্রেরণ করেছি।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে 'ডিজিটাল বাংলাদেশ' বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রী'র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর সুদূরপ্রসারী পরিকল্পনায় একটি তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিতে আমরা নিজেদেরকে প্রস্তুত করছি। তাই এই সুপারিশ গুলো সরকারের কাছে আমরা প্রেরণ করেছি।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments