সুব্রত সানা: সরকারের কারসাজিতে চালের দাম ঊর্ধ্বমুখী বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এটা নতুন নয়- ১৯৭৪ সালে আওয়ামী লীগের সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্ভিক্ষ হয়েছিল। খাদ্য সংকটের কারণে নয়। একইভাবে এখন খাদ্যশস্য জিম্মি করে সেটাকে অন্যায় ভাবে দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করে সরকার জনগণের ভোগান্তি সৃষ্টি করছে।
আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুরে রাজধানীর বৌদ্ধ মন্দির এলাকার হেলথ এইড ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে ছাত্রদল নেতা সাহাবুদ্দিন সিহাবের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এই সরকারের সমস্যা হলো-তারা সবকিছুর মধ্যে অবৈধ প্রফিট করতে চায়। খাদ্যকে জিম্মি করে তারা অবৈধ প্রফিট করতে চায়, অবৈধভাবে মুনাফা করতে চায়। রিকশা চালকরা একটা কলা, একটা বনরুটি পাউরুটি খায়, সেগুলোর দাম এখন ডাবল তিনগুণ করা হয়েছে। সরকার এগুলোর দাম বাড়িয়ে দিয়েছে।
প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, মানুষ যখন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে, তখন ছাত্রলীগ প্রত্যন্ত পরিকল্পত ভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ভয়াবহ আক্রমণ ও হত্যার উদ্দেশ্যে আহত করেছে। ৫০ জনের উপরে নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। সাহাবুদ্দিন সিহাব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণ হলো আওয়ামী লীগ জনগণের ভালোবাসা দিয়ে নয়, তারা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায়। আওয়ামী লীগ আবারও আগামীতে তাদের মত করে একটি নির্বাচন দিয়ে পার পেতে চাইছে। কিন্তু জনগণ সেটা হতে দেবে না। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দাবি আদায়ে করা হবে।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments