রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ আগস্ট শুক্রবার সকাল ১০টায় বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম শুভেচ্ছা বক্তব্যে বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক প্রগতিশীল স্বপ্নের সোনারবাংলা গড়তে হবে। তিনি এসময় কেন্দ্রীয় হরিসভা মন্দিরকে আধুনিক মন্দির কমপ্লেক্সে রূপান্তর করা হবে বলেও প্রতিশ্রুতি দেন। পরে সংসদ সদস্য মো. শাহে আলমের নেতৃত্বে বানারীপাড়া পৌর শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার,শ্রী গুরু সংঘের কেন্দ্রীয় আশ্রমের প্রচার সম্পাদক ভক্ত কর্মকার,বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি বিবেকান্দ কুন্ডু,সম্পাদক বাবুল দাস,সদস্য পঙ্কজ বনিক,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক,জেলা ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি ও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,ছাত্র ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি হৃদয় সাহা,সাধারণ সম্পাদক কার্তিক বনিক প্রমুখ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments