জাকির হোসেন আজাদী: অত্যন্ত আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জে শাহীন ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৮ ডিসেম্বর ) বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের কালিরবাজারে জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে মেধাভিত্তিতে এ পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল হোসেন পটলের সভাপতিত্বে এবং শাখা পরিচালক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- আদর্শ স্কুল এর সভাপতি মো. শহিদুর রহমান (শহিদ বাঙ্গালী)।
আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব শাহাবুদ্দিন খন্দকার, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির কার্যকরি সভাপতি মো. খাজা ইরফান আলী, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব ও শাখা পরিচালক মো. সোহেল রানা।
এছাড়া অভিভাবকদের পক্ষে উপস্থিত ছিলেন – সাইফুজ্জামান বাবু, বিশিষ্ট সঙ্গীত পরিচালক আমজাদ হাসান ও নূরে আলম মাসুদ।
শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments