ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ টুর্নামেন্টে টানা তিন ম্যাচে তিনটি হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী।
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আলেয়া পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে লালপুর উপজেলাকে শিরোপা জিতিয়েছে। প্রথম ম্যাচে নাটোর পৌরসভাকে ৩-০ গোলে হারানোর ম্যাচে একাই করেন তিন গোল। দ্বিতীয় ম্যাচে সিংড়ার বিপক্ষে দল জেতে ৬-০ ব্যবধানে, সেখানেও হ্যাটট্রিক করেন আলেয়া। ফাইনালেও থামেনি তার গোলবন্যা। গুরুদাসপুরের বিপক্ষে ৪-০ গোলের জয়ে আবারও তিন গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন তিনি।
টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য নাটোর জেলার নারী ফুটবলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলেয়া। স্থানীয় ক্রীড়াঙ্গনে তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
চার বোন ও এক ভাইয়ের সংসারে বেড়ে ওঠা আলেয়ার ফুটবলযাত্রা সহজ ছিল না। অভাবের মধ্যেও কৃষক বাবার উৎসাহ তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। বর্তমানে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির খেলোয়াড় হিসেবে কোচ জুয়েলের অধীনে নিয়মিত অনুশীলন করছে সে।
আলেয়ার স্বপ্ন, একদিন বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা। স্থানীয় ক্রীড়ানুরাগীদের বিশ্বাস, যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা পেলে এই কিশোরী দেশের নারী ফুটবলে বড় সম্পদ হয়ে উঠতে পারে।
প্রত্যন্ত গ্রামের ছোট্ট কুঁড়েঘর থেকে উঠে আসা আলেয়ার এই সাফল্যের গল্প এখন নাটোরজুড়ে অনুপ্রেরণার নাম। তার পায়ের জাদুতে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে লালপুরের মানুষও।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments