স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২০২৬-২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন সংগঠনের মহাসচিব লিটন এরশাদ।
নতুন কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন ইলিয়াস কাঞ্চন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরাজুল মইন জয় ও মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন লিটন এরশাদ।
কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সর্বজনাব সাদেক হোসেন বাবুল, এডভোকেট বিল্লাল হোসেন, এস এম আজাদ হোসেন ও ব্যারিস্টার এম আর হাসান।
যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করবেন সর্বজনাব জুনাইদুর রহমান মাহফুজ, এডভোকেট তৌফিক আহসান টিটু, মো. গনি মিয়া বাবুল ও মো. কাইয়ুম খান। অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আসাদুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রহমান। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সর্বজনাব জহিরুল ইসলাম মিশু, শফিক আহমেদ সাজিব, কামাল হোসেন খান ও এম নাহিদ মিয়া।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম কলিন্স, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম,দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. মোঃ মাহবুব আলম তালুকদার,দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন,প্রচার সম্পাদক মো. জাহিদুর রহমান, প্রকাশনা সম্পাদক মো. আব্দুর রাজ্জাক,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক কুমার সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মফিজুর রহমান খান বাবু, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এম. জামাল হোসেন মন্ডল,মহিলা বিষয়ক সম্পাদক রুমানা ইসলাম মুক্তি এবং যুব বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন।
নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সর্বজনাব নাসিম রুমি, এ কে আজাদ, মো. আলাল উদ্দিন, আনোয়ার হোসেন, রোকনুজ্জামান রোকন, ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম, এ কে এম ওবায়দুর রহমান, মো. মহসিন হোসেন খান, মো. আফজাল হোসেন, মোঃ আব্দুল মান্নান ভুঁইয়া (মান্নান ফিরোজ), আক্তার হোসেন, নুরুজ্জামান তালুকদার, ডা. মাহবুব আজিজ, মোঃ জামাল হোসেন, জি এম মিন্টু, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আতাউর রহমান মোল্লা, মোঃ মোবারক হোসেন, শেখ মনির আহমেদ (মুন্না) ও মো. কামরুজ্জামান।
নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ২০২৬-২০২৭ মেয়াদে নতুন এই কমিটির ঘোষণা করেন। তিনি বলেন, নতুন এই কমিটির সকলে ঐক্যবদ্ধভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন।
মহাসচিব লিটন এরশাদ বলেন, নিসচার একজন কর্মী হিসেবে সকল স্তরের নেতৃবৃন্দের সম্মেলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বপ্নকে বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments