ডেস্ক রিপাের্ট: বাংলাদেশে আদিবাসীরা সাঁওতাল বিদ্রোহ, টঙ্ক, তেভাগা আন্দোলনসহ অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল সংগ্রামের উত্তরাধিকারী। তাদেরকে সমাজ ও রাষ্ট্রের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সমাজে অন্তর্ভূক্তি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আজ সময়ের দাবি। এই পটভূমিতে আগামীকাল ৯ই আগস্ট ২০২১ আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপিত হবে। জাতিসংঘের আদিবাসী সংক্রান্ত কার্যসম্পাদনকারী একটি দলের প্রস্তাব অনুযায়ী ১৯৮২ সাল থেকে ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালিত হচ্ছে। এ দিবসটি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার দিবস নয়, আদিবাসী ও গণতান্ত্রিক সংগ্রামী জনসাধারণের অধিকার আদায়ের দিবসও বটে। এবারের প্রতিপাদ্য হল “কাউকে পেছনে ফেলে নয়; আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান”।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে আদিবাসীরা সমতল ও পাহাড়ী এলাকায় বসবাস করেন। বাংলাদেশে রয়েছে ৪৪টি আদিবাসী জাতিগোষ্ঠী ও ৩৪টি বিভিন্ন ভাষা। তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, রীতিনীতি, আচার ব্যবহার, পোশাক-পরিচ্ছদ ও ধর্মীয় বিশ্বাস। আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ঐতিহ্য ও রীতিনীতি রক্ষার রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অন্যথায় আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, নিজস্ব সামাজিক বৈশিষ্ট্য সবই বিলীন হয়ে যাবে। তাই রাষ্ট্রীয়ভাবে আদিবাসীদের অধিকার ও সাংবিধানিক স্বীকৃত হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
নেতৃবৃন্দ বলেন, দেশের কিছু কিছু সমতল ও পাহাড়ি এলাকায় আদিবাসীদের উপর নিপীড়ন, নির্যাতন চলছে, নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। অদিবাসীরা যখন তাদের অধিকার দাবি আদায়ের লড়াই করছে তখন তাদেরকে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। অবিলম্বে আদিবাসী নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments