রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক কলেজ ছাত্রকে অপহরণের অভিযোগ ওঠে তার বন্ধুসহ একটি চক্রের বিরুদ্ধে। অবশেষে সেই বন্ধুর বাসার পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। আটককৃতরা হলেন, সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সিজান (২৮), মাদারগঞ্জ পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ (২৫) ও সালন্দর ইউনিয়নের তেলীপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে রত্না আক্তার ইভা (১৯)।
পুলিশ জানায়, গতরাতে মিলনের বন্ধু সিজান ও মুরাদকে প্রথমে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। এসময় তাদের দেয়া তথ্য মতে রাতেই সিজানের বাসার পিছে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয়।
পরে আবারও জিজ্ঞাসাবাদে জানা যায়, এ ঘটনার সাথে জড়িত ছিলেন রত্না নামের আরেকজন। যে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে। পরে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকালেই হত্যাকারী সিজানের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে এসে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তারা।
গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর কয়েক দফায় মুক্তিপণ দাবি করে ২৫ লক্ষ টাকা নেয় অপহরণকারীরা।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments