ডেস্ক রিপোর্ট: সেরা পার্শ্ব-অভিনেতার অস্কার পুরস্কার জিতে নিয়েছেন মূকাভিনেতা ট্রয় কটসুর। ‘কোডা’ সিনেমায় ‘জেলে ফ্রাঙ্ক রসি’র ভূমিকায় বধির বাবা হিসেবে অভিনয় করেছিলেন তিনি । সিয়ান হেডারের লেখা ও পরিচালনায় ‘কোডা’ সিনেমাটি ২০১৪ সালে নির্মিত ফরাসি ‘লা ফ্যামিলে বেলিয়ার’ সিনেমার রিমেক। জোন্স ও কটসুরের পাশাপাশি এতে ম্যাটলিনকে ফ্র্যাঙ্কের স্ত্রী জ্যাকির চরিত্রে দেখা যায়।
অস্কার বিজয়ী ঘোষণার আসরে মাথায় টুপিসহ চিরায়ত রূপে অনুষ্ঠানে আসেন কটসুর। তার এই বেশভূষা বেশ স্টাইলিশও বটে। ৯৪তম অস্কারের মঞ্চে সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার জেতাটা তার কাছে অপ্রত্যাশিত ছিল বলেও অকপটে স্বীকার করেন। পুরস্কার গ্রহণ করার পর বধির সম্প্রদায়ের কথা ভেবে আবেগাপ্লুত হয়ে পড়েন ট্রয়। আর তাই জিতে নেওয়া পুরস্কার বধির সম্প্রদায়, ‘কোডা’ টিম ও প্রতিবন্ধী সম্প্রদায়কে উৎসর্গ করেন।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments