সামসুল আলম জুলফিকার:
উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এখানের মানুষের কথ্যভাষায়ও রয়েছে বৈচিত্র্য। যেমন-
‘কাম অইয়া গ্যালে বাড়ৈ চ্যাডের বাল’
প্রেড়্গাপট : মানুষের প্রয়োজনীয় কাজ শেষ হলে যার কাছ থেকে সাহায্য বা সুবিধা নেওয়া হয়- তার কথা আর মনে রাখে না। বা পরে আর গুরম্নত্ব দেওয়া হয় না। বাড়ৈর কাছ থেকে কোনো কিছু কেনার সময় ক্রেতা ইনিয়ে-বিনিয়ে ভালো দ্রব্যটি নিতে চান। কেনাকাটা হওয়ার পর কেউ আর বাড়ৈর খবর রাখে না।
স্বাভাবিক কথায়ও এটির ব্যবহার রয়েছে। যেমন কেউ বিপদে পড়ে বাড়ির পাশের ধনী ব্যক্তিটির সাহায্য নিলো। বিপদ কেটে গেলে ধনী ব্যক্তির বাড়ির কাছ দিয়েও ওই সাহায্য নেওয়া ব্যক্তিটি আর হাঁটে না। ধনী ব্যক্তিটিকে এড়িয়ে চলে। এ ধরনের কথা বুঝাতেও এ প্রবাদ বাক্যটির ব্যবহার দেখা যায় উজিরপুর এলাকায়।
শব্দের পরিচিতি :
এখানে কাম=কাজ, হয়ে যাওয়া=অইয়া, গেলে/সম্পন্ন হলে=গ্যালে, বাড়ৈ= পানবরজ, শাকসবজি চাষ করে যারা, কোনো এলাকা বাঁশ-বেত দিয়ে বিভিন্ন দ্রব্যাদি যেমন, চাঁই-বুচনই, কুলা তৈরি করে তাদের বাড়ৈ বলে। অন্য এলাকায় যারা বাড়ি-বাড়ি গিয়ে ফেরি করে মালামাল বিক্রি করে তাদেরও বাড়ৈই বলে। চ্যাড= গোপনাঙ্গ’র আরেক নাম, বাল=চুল।
সংগ্রহকারী: সামসুল আলম জুলফিকার (হস্তিশুন্ড)
সংগ্রহের সময় : ২০-৮-২০২৪ ইরেজি
সংগ্রহের স্থান : হারতা, উজিরপুর, বরিশাল
মোবাইল নং-০১৭১২-০২৪৯২৫
----
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments