ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিনের নাম নাসিরনগর থেকে মুছে ফেলার হুমকি দেওয়া সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরাহদ হোসেনকে তলব করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। রবিবার দেওয়া এক ব্যাখা প্রদান নোটিশে সোমবার বিকেল পাঁচটায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি জজ ও নির্বাচন অনুসন্ধান কমিটির মোহাম্মদ রেজাউল হক স্বাক্ষরিত এ চিঠি ফরহাদ হোসেনের কাছে পৌঁছানো হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৩ ডিসেম্বর জাতীয় দৈনিকের অনলাইন সংস্করনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা এই কমিটির গোচরিভ‚ত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কেন নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবেনা তৎমর্মে ২৪ ডিসেম্বর বিকেল পাঁচটায় জেলা ও দায়রা জজ আদালত ভবনে নি¤œ স্বাক্ষরকারির কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১ এ (৫) (এ) অনুচ্ছেদের ক্ষমতা বলে নির্দেশ প্রদান করা হলো।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন তার বক্তব্যের এক পর্যায়ে কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের নাম নাসিরনগর থেকে মুছে ফেলার হুমকি দেন। এ ঘটনার পর থেকে নাসির উদ্দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। নাসির উদ্দিন সাংবাদিকদেরকে বলেন, “এমপি মহোদয় আমার নাম নাসিরনগর থেকে মুছে ফেলা হবে বলে প্রকাশ্যে জনসভা থেকে ঘোষণা দিয়েছেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. লতিফ হোসেন এম.পি’র দেওয়া বক্তব্য সম্পর্কে বলেন, চেয়ারম্যান নাসির উদ্দিন মূলত বিএনপি করতেন। তবে নিজে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আওয়ামীলীগের সঙ্গে ঘেঁষেন। সব সুযোগ সুবিধা নিয়ে এখন তিনি আবার সাবেক বিএনপি নেতার হয়েই নির্বাচনে লড়ছেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা জানান, এম.পি’রএকটি বক্তব্য ফেসবুকে থেকে তিনি শুনেছেন। এ বিষয়ে কেউ কোনো ধরণের অভিযোগ করেনি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments