এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র সংগ্রহ
চট্টগ্রাম অফিস: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। এই অবস্থা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর না হয়ে বরং বেদনাদায়ক হয়ে উঠতে পারে।
বুধবার দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে এবি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, শরিফ ওসমান হাদির মতো কোনো প্রার্থী যেন ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার শিকার না হন, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট হতে হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নির্বাচন কমিশনের ঘোষিত তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবে কার্যকর নয় বলেই প্রতীয়মান হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে কাগুজে ঘোষণার বাইরে গিয়ে দৃশ্যমান ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে এবি পার্টি চেয়ারম্যান বলেন, ভোটার অন্ধ নন। নাগরিক অধিকার নিশ্চিত হবে,এই বিশ্বাস থেকেই তিনি ভোট দেবেন। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন ধারার রাজনীতির জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সেই নতুন পথ সুগম করতে ফেনীর ভোটারদের প্রতি আহ্বান জানাই।
প্রসঙ্গত, পতিত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের রাজনীতিতে কারাবরণ করেন মজিবুর রহমান মঞ্জু। গত বছরের ৫ আগস্টের পর নিজ জেলা ফেনীতে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments