স্টাফ রিপোর্টার: মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে ক্রয়াদেশ দিয়েছে সরকার। বিণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, এই চুক্তি সম্প্রতি একটি দ্বিপাক্ষিক আলোচনার সময় আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
তবে এই বিষয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস একেবারেই অন্ধকারে রয়েছে বলে জানা গেছে। বিমানের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের বিশাল অর্ডার দেওয়ার বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, এমনকি আনুষ্ঠানিক কোন নথিও আমরা পাইনি।
এই অবস্থায় প্রশ্ন উঠেছে, বিমান পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে কীভাবে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো? বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রয়ত্ত সংস্থাকে অবহিত না করে এমন সিদ্ধান্ত স্বচ্ছতা ও সুশাসনের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। এতে ভবিষ্যতে বাজেট বরাদ্ধ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে এখনো বিমান বা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বিষয়টি সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments