কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাগর মোহনা থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত আটটার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসারে রামনাবাদ চ্যানেলে লাশটি ভাসমান অবস্থায় দেখতে স্থানীয়রা। পরে মহিপুর থানা পুলিশ খবর পেয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। লাশটির উপরিভাগের চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারনা, দু’দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার থেকে পরে যাওয়া জেলের লাশ হতে পারে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে । লাশের পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: সোমবার, ১১ মে সকাল থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে নগরীর অনেক সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থ ...
স্টাফ রিপোর্টার: মাতৃগর্ভে থাকা সন্তানের লিঙ্গ জানানো ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ...
স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার, ১১ মে পর্যন্ত ১৩১টি ফ্লাইটে মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পড ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতব ...
সব মন্তব্য
No Comments