স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এ দেশকে দ্রুত উন্নত সমৃদ্ধ দেশ হতে হিসেবে গঠনের জন্য সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন এনজিওকে এক যোগে কাজ করতে হবে।
তিনি বলেন, উন্নত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও সরকারের অনুপ্রেরণায় বেসরকারী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরাসরি অনুপ্রেরনায় বেসরকারী সংগঠনকে প্রত্যক্ষ সহযোগীতা দিতো। রাষ্ট্র পরিচালনায় ক্ষেত্রে সকলের সহযোগিতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
বৃহস্পতিবার বিকালে তেজগাঁও ইমপালস্ হাসপাতাল মিলনায়তনে ইনডেক্স গ্রুপ আয়োজিত "আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট)- কৌশলগত সম্প্রসারণ প্রস্তাব" শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার। সেমিনারে বিশ্লেষণমূলক বক্তব্য দেন মনির হোসেন।
শিমুল বিশ্বাস বলেন, বিগত আওয়ামী লীগ শুধু মাত্র বিরোধীদলের প্রতি দমন-পীড়নেই ব্যস্ত ছিলো না। তারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং এনজিও গুলোকেও দলীয়করণ করেছিল। যে কারণে এসব সংগঠনের মাধ্যমে জনগণ সরাসরি উপকৃত হতে পারেনি। তাই আমাদেরকে রাষ্ট্র এবং সমাজের প্রয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠনসহ জনকল্যাণমুখী সকল কর্মকাণ্ডকে উৎসাহ দিতে হবে।
এসময় ইমপালস হাসপাতালের প্রিন্সিপাল রানা ফেরদৌস রত্না, পরিচালক খালেদা ইয়াসমিন, জান্নাতুল হক শাপলা, শিল্পপতি আজিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা নেছার আহমেদ নান্নু, সাংবাদিক মাহমুদুল হাসানসহ বিভিন্ন তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments