ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দলের সকল খেলোয়াড়রা করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে আজ থেকেই অনুশীলনে নামার অনুমতি পেয়েছে বাংলাদেশ দল।
বুধবার ভোরে জিম্বাবুয়ে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে পৌঁছে বিমানবন্দরে করোনার নমুনা দিয়েছিলেন তারা। আর সেই রিপোর্ট প্রকাশ হয়েছে।
নেগেটিভ আসায়, অনুশীলনে নামবে বাংলাদেশ। একমাত্র টেস্টের দিকে নজর তাদের। আগামী ৭ জুলাই থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।
টেস্ট ম্যাচের আগে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন বড় সংস্করনের ম্যাচের জন্য যথাযথ প্রস্তুতি নেই তাদের। দেশ ছাড়ার আগে দলের সকল সদস্য ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টি-টুয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলেছে।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments