ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক দলগুলো তাদের সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব এক যুগে কতটুকু পূরণ করতে পেরেছে, তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন।
নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার কারণও জানাতে বলেছে সাংবিধানিক সংস্থাটি, যারা নিবন্ধন দিয়ে থাকে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এক মাসের মধ্যে নিবন্ধিত দলগুলোকে ‘শর্ত প্রতিপালন’ সংক্রান্ত বিষয়ে অবহিত করার জন্য দলের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
ইসিতে বর্তমানে ৩৯টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। নিবন্ধনের শর্তে কমিটিগুলোতে ৩৩ শতাংশ নারী রাখার বাধ্যবাধকতা রয়েছে।
মঙ্গলবার ইসির উপ সচিব আব্দুল হালিম খানের স্বাক্ষরে পাঠানো চিঠিতে সেকথা স্মরণ করিয়ে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ২০২০ সালের মধ্যে দলের সব স্তরের কমিটিতে ন্যূনতম ৩৩% নারী সদসের জন্য সংরক্ষণের শর্ত মেনে দলগুলো নিবন্ধন নিয়েছে।
২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু হওয়ার সময়ই এই শর্ত দেওয়া হয়েছিল। বারবার সময় নিলেও ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব অধিকাংশ দলই নিশ্চিত করতে পারেনি।
মাত্র দুটি দল সব কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি রাখার দাবি করলেও তা যাচাই করেনি ইসি।
এ বাস্তবতায় আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মত নিয়েছে নির্বাচন কমিশন। তাতে লক্ষ্যমাত্রা পূরণে আরও সময় দেওয়ারও প্রস্তাবও আসে।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-এর খ-এর খ(২) অনুচ্ছেদে কেন্দ্রীয় কমিটিসহ রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ পদ নারী সদস্যদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ২০২০ সালের মধ্যে সেই লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে।
আরপিও অনুযায়ী, নিবন্ধন শর্ত প্রতিপালন সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো বিধান লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের এখতিয়ারও ইসির কাছে রয়েছে। সেই সঙ্গে বিধিমালা মেনে নিবন্ধন শর্ত প্রতিপালন বিষয়ে ইসিতে জাননোর বাধ্যবাধকতাও রয়েছে।-আমাদের সময়.কম
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments