ডেস্ক রিপোর্ট: টটেনহাম হটস্পারের হয়ে মৌসুম শেষ করে ছুটি কাটাতে ব্রাজিলে ফিরে যান এমারসন রয়াল। শুক্রবার ভোরে সাও পাওলোয় নৈশ ক্লাব থেকে বের হওয়ার সময় অস্ত্র হাতে এক ছিনতাইকারী এগিয়ে আসেন তাঁর দিকে।
এর পরের দৃশ্যপট ‘হরর সিনেমা’র মতো।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্ধুবান্ধব নিয়ে দিবাগত রাত তিনটার পর নৈশ ক্লাব ছাড়ছিলেন এমারসন। তাঁকে চিনতে পেরে অটোগ্রাফ নিতে যান এক পুলিশ কর্মকর্তা। তিনি তখন ডিউটিতে ছিলেন না। এমারসনের অটোগ্রাফ নেওয়া ও ছবি তোলা শেষে তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন পুলিশ কর্মকর্তা।
এমন সময় অস্ত্র হাতে এক ছিনতাইকারী এমারসনের পথ রোধ করে টাকাপয়সা দিয়ে দেওয়ার দাবি করেন।
ছিনতাইকারী টের পেয়ে সেই পুলিশ কর্মকর্তা নিজের অস্ত্র বের করে গুলি করেন। ব্রাজিল মিলিটারি পুলিশ জানিয়েছে, মোট ‘২৯টি গুলি’ ফায়ার করা হয়েছে। ছিনতাইকারী পেছনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’-তে এমারসন এ নিয়ে শুধু বলেছেন, ‘সময়টা কঠিন। কিন্তু এখন আমি একটু বিশ্রাম নেব এবং পরে এ ব্যাপারে ভাবব।’ নিজের ইনস্টাগ্রামে অবশ্য জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে ভক্তদের সব বলবেন। ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি পোস্টে সেই পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদও জানিয়েছেন এমারসন।
টটেনহামের এই ডিফেন্ডারের বাবা এমারসন দি সৌজা গ্লোবো এস্পোর্তেকে বলেন, ‘আমরা হইহুল্লোড় করে বের হওয়ার পথে ঘটনাটা ঘটে। খুব বাজে, একদম হরর সিনেমার মতো। কারও যেন এমন না হয়। পুলিশ কর্মকর্তা এমারসনকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় বুঝতে পারেন অস্ত্র হাতে লোকটি ছিনতাইকারী।
অপরাধী তখন একটু অপ্রস্তুত হয়ে পড়লে সে গুলি চালান। সবকিছু খুব দ্রুত ঘটেছে। সম্ভবত ২০টির বেশি গুলি চালানো হয়। ওরা পাঁচ-ছয়জন ছিল। এপাশ-ওপাশ দিয়ে দৌড়ে পালিয়েছে। গুলিটা কোত্থেকে হচ্ছিল বুঝতে পারেনি।’-প্রথম আলো
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments