স্টাফ রিপোটার: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ও পরিবহনের ক্ষেত্রে অহেতুক দাম বাড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হয়েছে, মূল্য সমন্বয় করে পশ্চিমবঙ্গের সমপরিমাণ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর সুযোগ নিয়ে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফা বাড়ানোর জন্য পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে এবং পরিবহনের খরচও তারা বাড়িয়ে দিয়েছে। এটি কোনভাবেই কাম্য নয়, কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সরকার এসব মনিটরিং করছে এবং আমি আশা করবো ব্যবসায়ী সংগঠন ও নেতৃবৃন্দ এ নিয়ে ভূমিকা রাখবেন। সরকার প্রয়োজনে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা হরতাল প্রসঙ্গে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘মূল্যস্ফীতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী। ইউরোপীয় ইউনিয়নের সার্বিক মূল্যস্ফীতি ৯.৬%, আমেরিকায় ৮.৫%, যুক্তরাজ্যে ৯.৪%, পাকিস্তানে ২৫%, অস্ট্রেলিয়ায় ৯% এর ওপরে। কিন্তু আমাদের দেশে ৭.৫% এর ওপরে যা মে মাসের আগ পর্যন্ত ৭% এর নিচে ছিল এবং তা এখনও অনেক দেশের চেয়ে কম। আর বামজোটের ভাইয়েরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, তাই আমি তাদের সম্মান করি। কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, তাদের কর্মকান্ড যেন বিএনপিসহ স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গিগোষ্ঠী লাভবান না হয়। যারা স্বাধীনতাবিরোধী অপশক্তি, জঙ্গিদের লালন-পালন-তোষণ করে, তারা যেন বাম ভাইদের কর্মকান্ডে লাভবান না হয়, দেশটাও যেন তাদের হাতে চলে না যায়। সেটিই তাদের প্রতি অনুরোধ।’
বিএনপি মহাসচিব বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের তদন্তের দাবি জানিয়েছেন এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মাঝে মধ্যে যারা গুম হয়েছে বলে, কিছুদিন পরে তাদের আবার দেখা যায়, খুঁজে পাওয়া যায়। এতে প্রমাণিত হয় বিএনপি প্রকাশিত গুমের তথ্য ঠিক নয়। আমি মনে করি, ২০১৩-১৪-১৫ সালে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দেশে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, ঘুমন্ত ট্রাক চালককে পুড়িয়ে, মুসল্লিকে বোমা মেরে হত্যা করেছে, তাদের এবং যারা মদদ দিয়েছে, অর্থায়ন করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে সেই বিএনপিনেতাদের দ্রুত বিচার হওয়া প্রয়োজন, এটিই আজকের দিনের দাবি।’
বঙ্গবন্ধুর ওপর লিসা কালামের ১০০ গানের সংকলন উদ্বোধন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এদিন মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর ওপর শিল্পী লিসা কালামের একক কণ্ঠে ১০০ গানের সংকলনের মোড়ক উন্মোচন করেন। লিসা কালাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলম ও লিসা কালামের বাবা আবুল কালাম এসময় বক্তব্য রাখেন। শিল্পী আশফ-উদ-দৌলা, সাংবাদিকবৃন্দ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 'শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। ...
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। তারা হামে চার ...
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
সব মন্তব্য
No Comments