উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সীমা বেগমের বিরুদ্ধে অপহরণ মামলা। সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের মিন্টু মিরার ছেলে ইয়াছিন মিরা(২০),ইউপি সদস্য সীমা বেগম(৪০), হ্যাপী বেগম(৩০) মিলে আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মিতু আক্তারকে ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় পথিমধ্যে ফুসলিয়ে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ইজিবাইকে তুলে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোজাখুঁজির পরে অবশেষে বখাটে ইয়াছিন মিরার ঘরে তাদেরকে পাওয়া যায়। এরপর ছাত্রীর বাবা তাকে ফেরৎ আনার চেষ্টা করলে তাকে ইউপি সদস্য সীমা বেগম বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় ছাত্রীর পিতা বাবুল হাওলাদার অভিযুক্ত ইয়াছিন মিরা, সীমা বেগম ও হ্যাপী বেগমের বিরুদ্ধে ৬ ডিসেম্বর আগৈলঝাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং ৫। এরপর অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য সীমা বেগমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আঃ হালিম সরদারের কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন বিষয়টি শুনেছি। অপহরণের ঘটনায় ইউপি সদস্য সীমা বেগম জড়িত কিনা তা আমার জানা নেই।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
সব মন্তব্য
No Comments