জাকির হোসেন আজাদী: এক শূন্যতার মাঝে বসবাস করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক রাশেদ। রাশেদ স্যারের স্ত্রী ও মেয়ে তাকে ছেড়ে চলে গেছে দেশের বাইরে। ক্লাশ নিয়ে, ছবি এঁকে এখন তার দিন কাটে। একাকী শূন্যতার মাঝেই সে বসবাস করেন।
অর্পা চারুকলা বিভাগের শিক্ষার্থী। রাশেদ স্যারের এই শূন্যতার জীবনের মাঝে অর্পা রংধনু হয়ে আসে। অর্পা রাশেদ স্যারের পেইন্টিং এর ভক্ত হয়ে যায়। একটা সময় জানা যায় অর্পাও রাশেদ স্যারের মত শূন্যতায় বাস করছে।
আরও জানা যায় অর্পার মা ইশিতার সাথে রাশেদ স্যারের ভালোবাসার সম্পর্ক ছিল। গল্পটি এভাবেই এগিয়ে যায়। রাশেদ স্যারের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত হোসেন। আর অর্পা চরিত্রে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর।
এই প্রথম গাজী রাকায়েত ও উর্মিলা একই সাথে কাজ করলেন। নাটক- “শূন্যতায় বসবাস”, রচনা করেছেন নুরুল আলম তৌফিক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। প্রযোজনা করেছেন সুমন আব্বাস। প্রযোজনা সংস্হা দুরন্ত টেলিফিল্ম।নাটকটি খুব শীঘ্রই এন টিভিতে প্রচার করা হবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments