মোংলায় মানববন্ধনে বক্তারা
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ইশারায় মোংলার বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মাহে আলম হত্যাকান্ডটি ধামাচাপা পড়েছে। ২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহে আলমকে অপহরণ, পরিকল্পিত ভাবে খুন এবং লাশ গুম করে ফেলা হয়। ১৩ এপ্রিল ২০২৩ সুন্দরবনের করমজলে গুম করা লাশের সন্ধান পাওয়া গেলেও পরিকল্পিত ভূয়া সুরতহাল রিপোর্ট এবং ব্যবসায়ী মুসলিম মাহে আলমের (৬৫) লাশ খ্রিষ্টান হিলটন নাথ (২২) হিসেবে দাফন করা হয়। তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তির নির্দেশে থানায় মামলা না নিয়ে ভূয়া পোস্ট মর্টেম’র মাধ্যমে বিএনপি নেতা মাহে আলম হত্যাকান্ড ধামচাপা দেয়া হয়। আশা করি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ব্যবসায়ী মাহে আলম হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার, দ্রুত মামলার তদন্ত সম্পন্ন করে আসামিদের বিচারের কাঠগড়ায় দাড় করাবে। ১০ এপ্রিল শুক্রবার সকালে মোংলাপোর্ট পৌরসভা চত্বরে সচেতন নাগরিক সমাজ মোংলা এবং মাহে আলম’র স্বজনদের আয়োজনে মানববন্ধনে বক্তারা একথা বলেন।
শুক্রবার সকাল ১১টায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুজন—সুশাসনের জন্য নাগরিক মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মাহে আলমের ছোট ভাই মোঃ জসিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, বিএনপি নেতা শাহাজান ফকির, বাবুল হোসেন রনি, মোঃ নাসির তালুকদার, গোলাম নূর জনি, বাবলু ভূইয়া, শ্রমিক নেতা আব্দুস সালাম ব্যাপারী, যুবনেতা জিয়াউর রহমান হিরন, মাহে আলমের ছোট ছেলে সুমন রানা প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন কোর্টের নির্দেশে থানা মামলা নিতে হলে বাধ্য হলেও মামলাটি এখন পিবিআই তদন্ত করছে। দীর্ঘদিন পার হলেও মামলা তদন্ত রিপোর্ট দিতে পিবিআই পুলিশ গড়িমশি করছে। মানববন্ধনে মাহে আলমের ছেলে এবং মামলার বাদীন সুমন রানা বলেন ব্যবসায়ী মাহে আলমকে অপহরণ, খুন এবং লাশ গুমের সাথে যুক্ত চিলার বনদস্যু বিল্লাল সর্দার এবং তার ভাইপো বেলায়েত সর্দারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রতারণার মাধ্যমে পরিকল্পিত ভাবে দাকোপ থানা থেকে আমার বাবা মাহে আলমের লাশকে হিলটন নাথ এর লাশ হিসেবে গ্রহণ এবং চিলায় দাফন করেছিলো বনদস্যু বিল্লাল সর্দার ও বেলায়েত সর্দার। অবিলম্বে বনদস্যু বিল্লাল সর্দার ও তার ভাইপো বেলায়েত সর্দারকে আসামি হিসেবে গ্রেফতার করতে হবে। সভাপতির বক্তব্যে সুজন—সুশাসনের জন্য নাগরিক মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ ব্যবসায়ী মাহে আলম হত্যাকান্ড মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতার, দ্রুত মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পেশ এবং বিচারের দাবি জানান। উল্লেখ্য ২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার বিশিষ্ট ব্যবসায়ী মাহে আলমকে অপহরণের মাধ্যমে সুন্দরবনে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। ১৩ এপ্রিল সুন্দরবনের করমজল থেকে মাহে আলমের লাশ উদ্ধার এবং ভূয়া সুরতহাল ও পোষ্ট মর্টেম করিয়ে ১৪ এপ্রিল চিলার হিলটন নাথ হিসেবে মিথ্যা পরিচয়ে লাশ দাফন করা হয়। পরবর্তীতে মাহে আলম এর ছেলে সুমন রানা’র আবেদনের প্রেক্ষিতে লাশের ডিএনএ টেষ্ট করিয়ে ৭ মাস পর চিলা গ্রাম থেকে মাহে আলমে লাশ উত্তোলনের মাধ্যমে ইসলামী রীতি অনুযায়ি মোংলা কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা করেছে বিএনপি।শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো: তারিকুল ইসলাম।আইন পেশায় সততা, নিষ্ঠা, দূরদর্শিতা, মেধা , প্রজ্ঞা ও কর্মদক্ষ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হ ...
পিরোজপুর অফিস: বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। বৃহস্পতিবার (৭ মে) সকালে পিরোজপুর রেড ...
সব মন্তব্য
No Comments