মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী জেলা প্রশাসন আয়োজনে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকার (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ মে) সকাল ১০ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এরপরে উদ্বোধনী দিনে পবা বনাম মোহনপুরের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম, জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ডাবলু সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুল নবী অনু, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সানওয়ার হোসেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার,সৈয়দা সামিরা, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক সুফিয়ান, দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস, বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।
উল্লেখ্য যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্টে রাজশাহী সিটি করপোরেশনের ৪টি থানাসহ বালক ১৩টি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ননামেন্ট বালিকা ১৩টি দল অংশগ্রহণ করবেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments