ডেস্ক রিপোর্ট: জুলাইয়ের চেতনা, জাতীয়তাবাদী মূল্যবোধ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা রক্ষার দাবিতে বিবৃতি দিয়েছেন কবি আবু জুবায়ের।
মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "আমি গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে, বাংলাদেশের বর্তমান সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসরে এমন কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড সামনে আসছে, যা ত্যাগী রাজনৈতিক কর্মী, জুলাইয়ের আন্দোলনের চেতনার সঙ্গে সম্পৃক্ত মানুষ এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জনগণের মধ্যে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।"
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনপরিসরে অভিযোগ ও বিতর্ক রয়েছে যে, কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্য, লেখা বা সৃষ্টিকর্মের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতির প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। একই সঙ্গে তাঁদের কেউ কেউ জুলাই আন্দোলন এবং তার চেতনার বিরোধী অবস্থানে ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
তিনি বলেন, "মোহন রায়হানকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্ক ও অভিযোগ জনপরিসরে আলোচিত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষপূর্ণ রচনা করেছেন।" এছাড়া শ্যামল জাকারিয়া, রেজাউদ্দিন স্টালিনসহ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাঁকে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসরে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছেন বলেও জনপরিসরে অভিযোগ রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
আগামী ১ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মোহন রায়হানকে সম্বর্ধনা দেওয়ার উদ্যোগকে "জুলাইয়ের চেতনা, জনগণের প্রত্যাশা এবং সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক" বলে মনে করেন কবি আবু জুবায়ের।
বিবৃতিতে তিনি ৬ দফা দাবি জানান:
১. ১ আগস্ট শিল্পকলা একাডেমিতে মোহন রায়হানকে দেওয়ার পরিকল্পিত সম্বর্ধনা বাতিল করা,
২. মোহন রায়হানকে ঘিরে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত,
৩. শ্যামল জাকারিয়া, রেজাউদ্দিন স্টালিনসহ সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে উত্থাপিত প্রশ্নের তদন্ত,
৪. সাংস্কৃতিক মন্ত্রণালয়ে নিয়োগ, পুরস্কার ও স্বীকৃতি প্রদানের প্রক্রিয়া স্বচ্ছ করা,
৫. কবিতা পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অর্থায়ন ও সরকারি সুবিধা গ্রহণের বিষয় তদন্ত,
৬. সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত রাখা।
তিনি বলেন, "এই বক্তব্য কোনো ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়; বরং সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহি এবং আদর্শিক অবস্থান রক্ষার স্বার্থে। অভিযোগ সত্য হলে ব্যবস্থা নিতে হবে, আর মিথ্যা হলে স্বচ্ছভাবে খণ্ডন করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments