সৈয়দ আরমান জামী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলের ৩ নং সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বেগমের বিরুদ্ধে বাড়ি দখল, চাঁদাবাজী, মিথ্যা মামলা ও অপপ্রচারসহ অত্যাচার নির্যাতনের অভিযোগ করেছেন এলাকাবাসীর পক্ষে যুবলীগ কর্মী আজমির আলী।
মঙ্গলবার (৪ আগষ্ট ২০২১) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
উপজেলার ইছুবপুর গ্রামের মৃত অাতর অালীর ছেলে ও শ্রীমঙ্গল ইউপি'র যুবলীগ কর্মী আজমির আলী সংবাদ সম্মেলনে বলেন, "৩ নং শ্রীমঙ্গল ইউপির মহিলা সদস্য মালেকা বেগম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এবং সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মনির মিয়ার বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালায়।
গত ইউপি নির্বাচনের পর ৩নং সদর ইউপির মহিলা সদস্য মালেকা বেগম নওয়াগাঁও এলাকার শতাধিক সংখ্যালঘু শব্দকর সম্প্রদায় তাকে ভোট দেয়নি এমন ধারনা থেকে অত্যাচার নির্যাতন ও স্থানীয় লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। এনিয়ে গ্রামবাসী নালিশ দিলে ইউপি চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে মালেকা বেগমকে সতর্ক ও হিন্দু সম্প্রদায়ের লোকজনদের পাশে দাঁড়ান। এছাড়া মালেকা বেগম জনৈক বিশ্বজিৎ গোস্বামী নামে এক ব্যক্তি মার্কেট নির্মাণের ঘটনায় ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। না পেয়ে দোকান ঘরে তালা লাগিয়ে দেন এই জনপ্রতিনিধি। এছাড়া নওয়াগাঁও এলাকার প্রয়াত আছাদ মিয়ার একটি বাড়ি জোর করে দখল করে নেয়ার অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মালেকা বেগম ও তার স্বামী নানু মিয়ার চুরি, ছিনতাইসহ নানা কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। মালেকা বেগম এলাকায় দম্ভ করে বলে বেড়ায় সে চেয়ারম্যান-ওসি এদের কাউকে পরোয়া করেন না।"
সংবাদ সম্মেলনে হারুন মিয়া, সিরাজ মিয়া, সাহিদ মিয়া, শাহীন মিয়া, জুবায়ের আলী, আসলম মিয়া ও দোলন মিয়া উপস্থিত ছিলেন।
মুঠোফোনে যোগাযোগ করলে এসব অভিযোগ অস্বীকার করে শ্রীমঙ্গলের ৩ নং সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বেগম বলেন, "দেশে আইন আছে, পুলিশ আছে-আপনারা তদন্ত করলেই এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।"
মুঠোফোনে যোগাযোগ করলে সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মনির মিয়া জানান, "আমার বিরুদ্ধে শ্রীমঙ্গলের ৩ নং সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বেগম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালিয়েছে। যা সত্যি নয়।"
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। মন্ত্রী এ সময় পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাক ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
সব মন্তব্য
No Comments