কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সুনীল প্রহরীদের জন্য ইকোসিসটেম স্বাস্থ্য, জীববৈচিত্র সংরক্ষণ এবং জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) খেপুপাড়া নদী উপ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা আনুষ্ঠিত হয়। এতে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার সুরক্ষা, পরিস্কার-পরিচ্ছন্নতা ও জীববৈচিত্র রক্ষায় দায়িত্বপ্রাপ্ত ২৬ জন স্বেচ্ছাসেবক বা সুনীল প্রহরী (ব্লু-গার্ড সদস্য) অংশ্রগ্রহন করেন।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ এ্যাক্টিভিটি এ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটির বিজ্ঞানী জলিলুর রহমান, ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটির দলনেতা মোকাররম হোসেন।
এছাড়া এ কর্মশালায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট খেপুপাড়া নদী উপ কেন্দ্র প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল হক, ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটির সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক শাওন ,বৈজ্ঞানিক অভিজিৎ বেস সহ গনমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মশালায় সমুদ্র সৈকত ও মৎস্য নৌযান থেকে প্লাস্টিক দূষণ কমানো, পরিত্যাক্ত জাল থেকে জীববৈচিত্রের ক্ষতির পরিমান কমানো, পরিত্যাক্ত প্লাস্টিক ও জাল থেকে পুনর্ব্যবহারযোগ্য পণ্য উৎপাদনে সহায়তা করা এবং ব্লু-গার্ড কার্যক্রমকে স্বেচ্ছাসেবী অভিযান হিসেবে প্রতিষ্ঠা করার বিষয়গুলো সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
সব মন্তব্য
No Comments