স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বিজয়ী হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার, ১৪ মে দিবাগত রাত ২টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী। রাত পৌনে ১০টা থেকে ভোট গণনা শুরু হয়েছিল।
দুই দিনব্যাপী নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়ে। ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ভোটগ্রহণ চলে।
এক বছর মেয়াদি সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এবার ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পদগুলো হলো: একজন সভাপতি, দুজন সহসভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক ও সাতজন সদস্য।
১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। সভাপতি ও সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সব পদই গেছে এই প্যানেলের দখলে। অপরদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ পেয়েছে মাত্র একটি সদস্য পদ।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনজীবী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে বিএনপিপন্থি আইনজীবীদের ‘ভূমিধস’ বিজয় হিসেবে উল্লেখ করছেন। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ১৪টি পদের মধ্যে ১৩টিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন, যার মধ্যে সভাপতি ও সম্পাদক পদও রয়েছে।
নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক মো. মিফতাহ উদ্দিন চৌধুরী জানান, শান্তিপূর্ণ পরিবেশেই দুদিনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে দেশের আইন অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশাজীবী নির্বাচন হিসেবে দেখা হয়। এতে জয়-পরাজয় রাজনৈতিক মহলেও প্রভাব ফেলে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর শ্যামলীর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পাইকারি বাজার ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং মিরপুর গা ...
সাভার (ঢাকা) সংবাদদাতা: প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রায় ২০ বছর পর ঢাকার আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুই পাশের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।শনিবার ...
চট্টগ্রাম অফিস: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই পার্বত্য জেলার হাজারো মানুষ ...
সব মন্তব্য
No Comments